ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সাংসদ মমতাজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মমতাজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মমতাজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন লোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। আজ শুক্রবার বিকেলে সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর একাংশ নেতৃবৃন্দদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন নব নির্বাচিত এই সাংসদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আ’লীগের সভাপতিসহ প্রথম সারির নেতৃবৃন্দ।

মমতাজ বেগম বলেন, জাতির পিতার আদর্শের রাজনীতি করি। যার প্রচেষ্টায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই আবারও দেশ ও মানুষের সেবা করার আগে এই মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচিত সদস্যদের সঙ্গে শপথ দিয়েছেন মমতাজও।