ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুবর্ণচরের সেই নারীর দায়িত্ব নিলেন এমপি একরামুল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মারধর ও গণধর্ষণের শিকার সেই নারীর সার্বিক দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেই নারীর সাথে দেখা করে তার যাবতীয় চিকিৎসা ব্যয়, পরিবারের পুনর্বাসন ও সকল আইনী সহায়তার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। এ সময় সাংসদদের ব্যক্তিগত তহবিল থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন জানান, এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে এ ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনের সার্বিক দায়িত্ব নিয়েছেন।
 
প্রতিনিধি দলে আরও ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক। এছাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম উপস্থিত ছিলেন।

-জেডসি