প্রধানমন্ত্রী ও স্পিকারকে এরশাদের অভিনন্দন
অনলাইন প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করায় ড. শিরীন শারমিন চৌধুরীকেও অভিনন্দন জানান তিনি।
আজ শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।
এরশাদ তার বার্তায় বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে।
তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করায় ড. শিরীন শারমিন চৌধুরী একাদশও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরশাদ।
এরশাদ আশা প্রকাশ করেন, ড. শিরীন শারমিন চৌধুরী বিগত আমলে যে অসাধারণ দক্ষতা এবং নিরপেক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন, তার ধারাবাহিকতা এবারও বহাল থাকবে।
