ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:১৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনাকে জাপান সরকারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পাঁচদিন পর দলটির প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাপান। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব তাকাশি ওসুগা।

ইংরেজি ও জাপানি ভাষায় দেওয়া এক বিবৃতিতে তাকাশি ওসুগা বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ৩১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। আমরা স্বাগত জানাই যে, বাংলাদেশের সব প্রধান দলের অংশগ্রহণে নির্বাচনে জনগণ তাদের প্রকৃত রায় দিতে পেরেছেন।’

স্বাধীনতা পরবর্তী সময়ে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘জাপান আশা করে যে বাংলাদেশ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে। আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা চালিয়ে যাবে।’

ভোটের দিনে রাজনৈতিক সহিংসতার বিষয়ে জাপান সরকার অবহিত রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।