ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৪৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তাইওয়ানের গণতন্ত্র সুরক্ষায় সমর্থন চাইলেন তিসাই ইং

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তাইওয়ানের স্বাধীনতা নিয়ে কোনো ধরনের উদ্যোগ বেইজিং কখনো মেনে নেবে না চীনা প্রেসিডেন্টের হুমকির পর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং ওয়েন বলেছেন, আমরা আশা করছি আন্তর্জাতিক সম্প্রদায় এটা গুরুত্বের সঙ্গে নেবে এবং আমাদের পক্ষে কথা বলবে ও সহযোগিতা করবে।

শনিবার রাজধানী তাইপেতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ সমর্থন দাবি করেন।

এর আগে বুধবার তাইওয়ান নীতির ৪০ বছর পূর্তিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত হতে হবে এবং তা অবশ্যম্ভাবী। তাইওয়ানের স্বাধীনতা কখনো মেনে নেবে না বেইজিং বলেও জানান তিনি।

তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, হুমকির মুখে থাকা একটি গণতান্ত্রিক দেশকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন না দেয়া হলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এর পরের দেশটি কোনটি হবে?

প্রসঙ্গত, তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে এবং তারা নিজেদের স্বাধীন দেশ বলে মনে করে। কিন্তু তাইওয়ানকে চীন তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। তারা কখনোই তাইওয়ানের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি।

-জেডসি