ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সবচেয়ে কম বয়সী মার্কিন এমপি`র নাচের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে ৩ জানুয়ারি শপথগ্রহণ করেন দেশটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী নারী প্রতিনিধি নিউইয়র্কের আলেক্সান্দ্রিয়া ওচাসিও কর্টেজ। শপথ নেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মার্কিন এমপি'র একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের ছাদে নাচতে দেখা গেছে ওকাসিওকে।

ভিডিওটি ‘অ্যানোনিমাসকিউ১৭৭৬’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, এই হলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমি (কমিউনিস্ট), সবাই ভাবছে তিনি কতই না সহজ-সরল এক নারী। ভিডিওটি তার স্কুলজীবনের বলেও উল্লেখ করা হয় এই পোস্টে।

জানা গেছে, ক্লিপটি আট বছর আগে ইউটিউবে পোস্ট করা চার মিনিট ২০ মিনিটের একটি ভিডিওর অংশ। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর অনুকরণে বোস্টন ইউনিভার্সিটির (বিইউ) একদল শিক্ষার্থী এই নাচের দৃশ্যে পারফর্ম করেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

-জেডসি