ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:২২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে স্কুলবাস খাদে; ছয় শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ১২ জন। শনিবার রাজ্যের সিরমোর জেলায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জন শিশু শিক্ষার্থী; অন্যজন বাসটির চালক।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ১৯ জন শিক্ষার্থী ছিল। বাসটি সিরমোর জেলার ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

পুলিশ বলছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর তিনজন হাসপাতালে মারা গেছে।