ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:২২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

ইন্দোনেশিয়ায় নববর্ষের ঠিক আগে ভয়াবহ ভূমিধসে নারী ও শিশুসহ অন্তত ৩২ জন মারা গেছে। আজ সোমবার দেশটির যথাযথ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিকে সপ্তাহ ধরে তল্লাশী অভিযান চালানোর পর  আজ তা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

পশ্চিম জাভা পুলিশ প্রধান অং বুদি মারিয়োতো এ ঘোষণা দিয়ে বলেন, ‘তল্লাশী অভিযান শেষ করা হয়েছে। এখানে আর কোনো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা নেই’।

উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। একজন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।