ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৮:০৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীকে মিয়ানমারের রাষ্ট্রপতির অভিনন্দন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট।

আজ মঙ্গলবার পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,  টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি।

তিনি আরো বলেন, আমাদের দুই দেশের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, আমি বিশ্বাস করি শুভ ইচ্ছা ও ভাল প্রতিবেশীসুলভ আন্তরিকতার ভিত্তিতে আমাদের যৌথ প্রচেষ্টায় মিয়ানমার ও বাংলাদেশ মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সহযোগিতা আরো বৃদ্ধি ও জোরদার হতে পারে।

উইন মিন্ট বলেন, দু’দেশের পারস্পারিক স্বার্থে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।