ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:১৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার থানায় গেলেন সানি লিওন

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৭ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

bdallnews24-10উইমেননিউজ ডেস্ক, ঢাকা : এবার থানায় গেলেন সানি লিওন। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ানোর অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত বুধবার (২৭ মে) তাই থানায় হাজিরা দেন বলিউডের এ অভিনেত্রী। এদিন নিজের বক্তব্য নথিভুক্ত করতেই থানায় যান তিনি।এসময় সঙ্গে ছিলেন তার আইনজীবী ও বেশ কয়েকজন আত্মীয়। সানির বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগে ডম্বিভেলি থানায় মামলা দায়ের করেন হিন্দু জনজাগৃতি সমিতি নামে একটি সংগঠনের এক কর্মী। এ মামলা থানে পুলিশের সাইবার সেলে স্থানান্তরিত করা হয়। এরপরই থানে থানার পুলিশ সানিকে তলব করেন। পুলিশের এক কর্মকর্তা জানান,এদিন প্রায় ঘণ্টাখানেক থানায় ছিলেন সানি। আর তার আসার খবর রটে যায় চতুর্দিকে। তাকে এক ঝলক দেখার জন্য থানার সামনে ভিড় জমান ভক্তরা। এদিন পুলিশকে দেওয়া বিবৃতিতে ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী বলেন,আমি ভারতীয় সমাজকে শ্রদ্ধা করি। ২৮.০৫.২০১৫