ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:১৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে: সেলিমা রহমান

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার

1432214885স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অভিযোগ করে বলেছেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন এজেন্সি এবং নিজেদের লোক দিয়ে ঘটনা ঘটিয়ে তার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। এর মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সেক্রেটারি শিরীন সুলতানা প্রমুখ।
 ২১.০৫.২০১৫