ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:১৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার

1427432714স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা :গাইবান্ধা-পলাাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বুড়িরঘর এলাকায় বৃহস্পতিবার বিকালে এক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছে।
নিহতরা গাইবান্ধা সদর উপজেলার নান্দিনাশহর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও পলাশবাড়ী উপজেলার হাসনেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ৮ মাস বয়সী শিশু কন্যা খাদিজাতুল কোবরা। আহত ৩ জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে।
২১.০৫.২০১৫