ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৮:৩৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সড়ক দূর্ঘটনার আহত স্টেট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২০ পিএম, ২১ মে ২০১৫ বৃহস্পতিবার

evavvwc4-257x300মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বৃহষ্পতিবার বেলা ১২.৩০ টায় কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসের সামনে  রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটর বাইকের ধাক্কায় স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের থিসিস ব্যাচের দুই শিক্ষার্থী মাহফুজুর রহমান ও ইভা গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকার ল্যাব এইড  হাসপাতালে ভর্তি করে এবং মোটর বাইকটি কলাবাগান থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। mahfujZZZZ-244x300কর্তব্যরত ডাক্তার বলেন, আহত ইভা আশংকামুক্ত হলেও মাহফুজুর রহমান আশংকামুক্ত নন। এদিকে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে স্টেট ইউনিভার্সিটি বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করে। ২২.০৫.২০১৫