জাপা, নারী আসনে মনোনয়ন বিতরণ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে আগ্রহী জাতীয় পার্টির (জাপা) নেত্রীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ বুধবার। সাত দিনব্যাপী এই মনোনয়নপত্র বিতরণ চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে।
আজ মঙ্গলবার জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
