ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:৫৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

পুত্র সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। নবজাতকের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

এই সুখবরটি দিয়েছে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন হ্যাম্পস্টিড ও কিলবার্নের এই এমপি।

টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান।

টিউলিপ বলেন, চমৎকার দায়িত্বপালন ও আমাদের সন্তানের যত্ন নেয়ায় রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২০১৬ সালে আজালিয়া নামের একটি কন্যা সন্তান মা হন টিউলিপ।