৬৫ বছর বয়সী জার্মান নারী একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন
প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার | আপডেট: ০২:১৫ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট ডেস্ক, ঢাকা : এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ৬৫ বছর বয়সী এক জার্মান নারী। শনিবার দেশটির টেলিভিশন আরটিএলের প্রতিবেদনে জানানো হয়,আনিগ্রেট রনিগ সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। মাত্র ২৬ সপ্তাহে অকালপক্কভাবে শিশুদের জন্ম হলেও তাদের বেঁচে থাকার ভালো সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। আনিগ্রেট রনিগের ১৩টি সন্তান এবং ৭টি নাতি-নাতনি রয়েছে। তিনিই সবচেয়ে বয়স্ক নারী হিসেবে একসাথে চারটি শিশুর জন্ম দিলেন।
২৪.০৫.২০১৫ 