দীপিকা ঢাকায় আসছেন ৩০ মে
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার | আপডেট: ০২:১৪ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী ৩০ মে ঢাকায় আসছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। লাক্স ক্যাম্পেইনের অংশ হিসবে তার এই আগমণ। ভেন্যু হিসেবে বসুন্ধরা কনভেনশন হল চূড়ান্ত হয়েছে।
পুরো আয়োজনটিও দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দীপিকাকে নিয়ে তাদের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান শেষে এক্সক্লুসিভ আয়োজন রাখা হয়েছে। আর এই বিশেষ আয়োজনে একাধিক কোরিওগ্রাফারের সমন্বিত একটি টিম কাজ করছে। যেখানে দীপিকার জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তারকারা। তবে যেহেতু ইভেন্টটি লাক্সকে কেন্দ্র করে,তাই লাক্স সুন্দরীদের নিয়েই এই ইভেন্ট পরিচালনা করা হবে বলে জানা যায়। কোরিওগ্রাফির একটি বড় ভূমিকায় রয়েছেন দেশের প্রখ্যাত ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব।
এছাড়াও দীপিকার জনপ্রিয় গানগুলো নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু, বিদ্যা সীনহা মীম ও মেহজাবীন।
২৪.০৫.২০১৫ 