প্রধানমন্ত্রীর দুজন বিশেষ সহকারী নিয়োগ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুজন বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয় ফেরদৌস আহমেদ খান ও শাহ আলী ফরহাদকে প্রধানমন্ত্রীর দুজন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের এই নিয়োগ ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। দুজনই চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।
দুজনের মধ্যে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান। তিনি আগেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। এছাড়া উপসচিব পদমর্যাদায় নতুন করে নিয়োগ পাওয়া শাহ আলী ফরহাদ গবেষণা সংস্থা সিআরআইয়ের সিনিয়র এনালিস্ট।
তাদের এই নিয়োগকাল হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে।
