ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৫:৫৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বের শীর্ষ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ফরেন পলিসি জার্নাল’ প্রণীত বিশ্বের শীর্ষ একশ’ চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছেন। গত ১০ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১০টি বিভাগে ১০ জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করা হয়েছে ১০০ জনের তালিকা। 

‘ফরেন পলিসি’ জার্নালের চলতি ‘উইন্টার ২০১৯’ সংখ্যায় এর সপক্ষে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে বাংলাদেশের চরম নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছেন এবং তার দেশে বসবাস করার অনুমতি দিয়েছেন।’

অন্যদিকে, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ দশজন চিন্তাবিদের মধ্যেও স্থান পেয়েছন।

এর সপক্ষে ‘ফরেন পলিসি’ জার্নালে বলা হয়েছে, বৈশ্বিক বিবেচনায় সতর্কতার সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় চিন্তাবিদদের নির্বাচন করা হয়েছে।