ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:০১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনা নববর্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনা নববর্ষ উপলক্ষে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সরকারের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

আজ বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা নববর্ষ উপলক্ষে পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে চীনা নববর্ষ উপলক্ষে চীনের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশ যৌথভাবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।