ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহিলা ক্রিকেটারদের চুক্তির আওতায় আনতে যাচ্ছে বিসিসিআই

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৫ মে ২০১৫ সোমবার | আপডেট: ১২:১৪ পিএম, ২৫ মে ২০১৫ সোমবার

2015-05-25_5_98246উইমেননিউজ ডেস্ক, ঢাকা : পুরুষদের মতই এবার জাতীয় দলের মহিলা ক্রিকেটারদেরও চুক্তির আওতায় আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল বোর্ডের পক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সম্প্রতি নয়া দিল্লীতে অনুষ্ঠিত বোর্ডের অর্থ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত বিসিসিআই কর্তৃক প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ব্যপারে শিগগিরই মহিলা ক্রিকেট কমিটি ওয়ার্কিং কমিটির সাথে বসে এই সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করবে। বিসিসিআই সেক্রেটারী অনুরাগ ঠাকুরের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি এবার জাতীয় দলের মহিলা ক্রিকেটারদের জন্য চুক্তি পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এতে আরো বেশী করে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলারও সুপারিশ করা হয়েছে। কমিটির সুপারিশ মতে ঘরোয়া পর্যায়ে মহিলাদের আরো বেশী সুযোগ করে দেবার লক্ষ্যে বাড়তি দুটি টুর্নামেন্টে আয়োজনের কথা বলা হয়েছে। বিভিন্ন জোনের মধ্যে অচিরেই অনুর্ধ্ব-১৬ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তাব করেছে কমিটি। এছাড়া এর পাশাপাশি অনুর্ধ্ব-২৩ দলের জন্য একটি টুর্ণামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়েছে।’ এছাড়া বর্তমানে প্রচলিত অনুর্ধ্ব-১৯ এবং সিনিয়র মহিলা টুর্নামেন্টের ফরম্যাট অপরিবর্তিত রাখা হয়েছে। ২৫.০৫.২০১৫