ব্রিটেনে ওল্ডহ্যাম কাউন্সিল নির্বাচনে প্রার্থী সুনামগঞ্জের সুরজান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্রিটেনের আসন্ন ওল্ডহ্যাম কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশের মেয়ে রুজি সুরজান। প্রথমবারের মতো কোল্ডহার্স্ট ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন তিনি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ভবানীপুর এলাকার যুক্তরাজ্য প্রবাসী হাজী সফর উল্লার মেয়ে সুরজান।
গত ১৯ জানুয়ারি স্থানীয় ওবিএ মিলেনিয়াম সেন্টারে কোল্ডহার্স্ট ব্রাঞ্চ লেবার পার্টির সিলেকশন মিটিংয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে রুজি সুরজান প্রার্থী মনোনীত হন।
তিনি দীর্ঘদিন ধরে লেবার পার্টির পক্ষে ক্যাম্পেইন করে আসছিলেন। বিশেষ করে স্থানীয় এমপি জিম ম্যাকমান, লন্ডনের মেয়র সাদিক খান ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকা পালন করেন।
রুজি সুরজান ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ওয়েস্টউড ও কোল্ডহার্স্ট উইমেন অ্যাসোসিয়েশনের ম্যানেজার হিসাবে তিনি কর্মরত আছেন।
আগামী এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
