আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতির উদ্দেশে আগামীকাল শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
টানা তিন মেয়াদে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই জাতির উদ্দেশে শেখ হাসিনার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণে দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে।
এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
