স্কুলে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ নম্বরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক ছাত্রী।
শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সিদ্দিক মিয়া (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলুন ফোলানোর কাজে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত হন সিদ্দিক ও এক ছাত্রী। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিদ্দিককে একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-জেডসি
