সুশিক্ষাই পারে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি : সংগ্রহ করা
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সুশিক্ষাই পারে দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে। সরকার তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ শনিবার নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যেেএসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ, শিক্ষাবৃত্তি, মিড-ডে মিলসহ শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে দেশবাসী তার সুফলও ভোগ করছেন।
পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এক এম ইসমাইল হক প্রমুখ।
