সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০২ এএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরের স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ায় শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন এই স্বামী-স্ত্রী। তাদের গরু ও ভেড়া দেখাশুনার জন্য একজন কর্মচারি রয়েছে। বাড়িটি ফাঁকা জায়গায় অবস্থিত। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে স্বামী নজরুল ইসলাম (৫৫) ও পরে স্ত্রী সালমা খাতুনকে (৪৫) গলাকেটে হত্যা করে। এ সময় কর্মচারি আব্দুর রাজ্জাক (৩৮) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আজ রোববার সকালে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করার পর নিহতের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।
