ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুইন্স স্কুল অ্যান্ড কলেজে ফার্স্টপে শিওরক্যাশ

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪২ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

quens_college_406332170স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর কুইন্স স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এফএসআইবিএল ফার্স্টপে শিওরক্যাশ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, প্রগতি সিস্টেমস লিমিটেডের সিইও ড. শাহাদাত খান, কুইন্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. কেএফ হুদা এ সংক্রান্ত চুক্তি বিনিময় করেন। এ সময় ব্যাংকের আই.সি.টি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন। ২৮.০৫.২০১৫