দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের রংসিংপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে ঢাকার ভাটারা থানার ৫নং রোড এলাকার জে ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- সাজল মিয়া (২৭)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউপির পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গ্রেফতার সাজল মিয়াকে সোমবার সকালে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে বাড়িতে একা ঘরে পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৪ জানুয়ারি কিশোরীর পরিবারের পক্ষ থেকে মো. সাজল মিয়াকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাজল পলাতক ছিলেন।
-জেডসি
