ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:৪৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণে তুষার ও লাভলু ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৮ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

untitled-6_139917_139931স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে আসামিপক্ষের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে এ আদেশ দেন। এর আগে আজ দুপুর একটার দিকে এ মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে বাদীর পক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ মহিলা পরিষদসহ আরো কয়েকটি সংগঠনের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। গত ২১ মে রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে আদিবাসী গারো সম্প্রদায়ের ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঢাকা ও পটুয়াখালী থেকে এ ঘটনায় জড়িত অভিযোগে আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম লাভলুকে আটক করে র‍্যাব। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে। ২৮০৫২০১৫