ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১:৪৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারে সুচি এবং সেনাবাহিনী মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে সেনাবাহিনী রচিত সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করেছে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি(এনএলডি)। আজ মঙ্গলবার প্রস্তাবটি বর্মী সংসদে উত্থাপন করা হয়। এ নিয়ে এখন মুখোমুখি অবস্থানে সুচি ও সেনাবাহিনী। রয়টার্স

সংবিধান সংশোধন করে সেনাবাহিনীর ক্ষমতা কমিয়ে আনার আহ্বান জানানোর পর ২০১৭ সালের ২৯ জানুয়ারি সুচির মুসলিম উপদেষ্টা কো নিকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রকাশ্যে হত্যা করা হলেও ঘটনার বিচারের কোন উদ্যোগই নেয়া হয়নি। ওই ঘটনার দ্বিতীয় বার্ষিকীতেই সংবিধান সংশোধনের প্রস্তাব আনলো এনএলডি।

বয়টার্সের খবরে বলা হয়, সংবিধান সংশোধনের প্রস্তাব আনার ফলে সেনাবাহিনী ও সুচির এনএলডির মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। নির্বাচনে ঐতিহাসিক জয়ের তিন বছর পর এই প্রথম সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে এনএলডি। নির্বাচনে জয় পেলেও সংবিধানের অদ্ভুত বিধানের কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সুচি।

এদিকে সংবিধান সংশোধনে পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থনের লাগবে। তাই প্রস্তাব আনলেও তা বাস্তবায়ন করা অনেক বড় চ্যালেঞ্জ সুচির জন্য।

জাতিসংঘের হিসাবে ২০১৭ সালের ২৫ আগস্ট শুরু হওয়া সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন থেকে প্রায় সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

রোহিঙ্গা সমস্যা নিয়ে নেতিবাচক মানসিকতার কারণে বিশ্বব্যাপী নিন্দিত হন সুচি।