ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৮:৫৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীকে সকল ক্ষেত্রে ক্ষমতায়িত করতে হবে : স্পিকার

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৬ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

imagesস্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে ক্ষমতায়িত করতে হবে। তিনি আজ ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টি্িটউট ফর ইনটারন্যাশনাল এ্যাফেয়ার্স (এনডিআই) আয়োজিত পলিসি ব্রেকফাস্টে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। স্পিকার বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বাংলাদেশে তৃণমূল পর্যায়েও নারী প্রতিনিধিত্ব আজ পৃথিবীতে একটি মাইলফলক। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মনোভাব পরিবর্তনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে। তাহলেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তিনি উল্লেখ করেন। স্পিকার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শতকরা ৮০ ভাগ নারী। শুধু এক্ষেত্রেই নয় বরং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। একই সাথে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে নারীরা মেধা-বিকাশের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে পারে। নারী অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হলেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হয়। এসময় স্পিকার বলেন, উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে। এ উন্নয়নকে টেকসই রূপদানে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে। তিনি আরো বলেন, জেন্ডার বাজেট নারীর ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমেই নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেয়া সম্ভব। অনুষ্ঠানে নিজে করি এর কো-অর্ডিনেটর খুশী কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে এনডিআই’র রেসিডেন্ট ডিরেক্টর ঋষি দত্ত স্বাগত বক্তব্য রাখেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। ২৮.০৫.২০১৫