ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৮:৫৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবশেষে মোদীর সঙ্গে ঢাকায় আসতে রাজি হলেন মমতা

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৭ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

a4041db1eed7a7f9c5478ad926e82d99স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরে অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা আসতে রাজি হয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে প্রথম সফরে আগামী ৬ জুন আসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পিটিআইকে দেওয়া পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের এক মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মমতাও সফরসঙ্গী হচ্ছেন মোদীর। চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি। তবে স্থল সীমান্ত চুক্তি কার্যকরের সব বাধা কাটিয়ে ওঠার পর নরেন্দ্র মোদীর এই সফর হচ্ছে। বিজেপি সরকারের এই উদ্যোগে অবশ্য সমর্থন ছিল দলটির কড়া সমালোচক মমতার। ২৮০৫২০১৫