ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:১৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বৈষম্যহীন সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান সুযোগ নিশ্চিত করবে-এমন বৈষম্যহীন সমাজ সরকার গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫শ’ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান যাতে উন্নত হয় সেদিকে বিশেষ নজর দিয়ে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও এদেশের নাগরিক। তাদেরও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ২ কোটি চার লাখ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেশাগত উন্নয়নে যাতে নৃ-গোষ্ঠীরা কাজ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক-সাংস্কৃতিক শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন সকল গোষ্ঠী কাজের সমান সুযোগ পায়; কেউ যাতে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেছে সরকার।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের সার্বিক কাজে অবদান রাখতে হবে। তবে নিজেদের স্বকীয় কাজকে ভুলে গেলে চলবে না। সাথে সাথে প্রযুক্তির ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে।

-জেডসি