ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:১২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এবারের মেলা সাজানো হয়েছে বাঙালির রাজনৈতিক লড়াই-সংগ্রামের ইতিহাসকে ভিত্তি করে।  সেই বিশেষ পরিকল্পনা আর নকশার ছোঁয়া গোটা বইমেলায়।

৫২ থেকে ৭১-সময়কাল ১৯ বছর।  এখন ২০১৯ সাল।  সব মিলে ১৯ এর ছকে বাংলা ভাষার লড়াই ও বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসকে ঘিরেই এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১ নবপর্যায়’।

এবার মেলার নান্দনিক ব্যবস্থাপনায় আনা হয়েছে পরিবর্তন।  পরিসর বেড়েছে, সঙ্গে প্রকাশনা সংস্থাও বেড়েছে।  স্টলসজ্জাতেও যুক্ত হচ্ছে নিত্যনতুন ভাবনা।  
 
স্টলসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম অনুষঙ্গ বই সাজানোর কাজ।  তাকে উঠছে নতুন বই।  ছড়িয়ে পড়ছে তার সুবাস।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গেলো বছরের তুলনায় বেড়েছে।  গতবার ৪৬৫টি প্রতিষ্ঠান অংশ নিলেও এবার থাকছে ৪৯৯টি প্রকাশনা সংস্থা।  এবারের মেলার আয়োজনে রয়েছে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে আয়োজনে।  স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এই মহান দুই আয়োজন নিয়ে এবারের বইমেলা।