চন্দ্রিমা উদ্যানের লেকে শিশুর মৃতদেহ
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন ক্রিসেন্ট লেক থেকে অজ্ঞাত পরিচয় (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় খবর পেয়ে শেরে বাংলানগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে লেক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি। 