সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইফ আহমেদ চৌধুরী বলেন, এই ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে ৪০ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে।
সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার সিলেট মৃদু ভূমিকম্প অনুভূত হলো। এর আগে গত ১৪ জানুয়ারি সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প হয়।
-জেডসি
