সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত : ০৬:২৩ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৬:২৩ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম,সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ডলি নামে এক গৃহবধূ (১৮) আত্মহত্যা করেছেন।
মৃত গৃহবধূ ডলি শহরের পুরাতন মুন্সীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রোবকা পরিহিত ডলি সৈয়দপুর থানা সংলগ্ন রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় স্টেশন থেকে ছেড়ে আসা সৈয়দপুর- রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি।
পরে খবর পেয়ে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
পারিবারিক কলহের জের ধরে ডলি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি।
২৯.০৫.২০১৫ 