বান্দরবানে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন খুন
প্রকাশিত : ০৬:৪৯ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৬:৫১ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বান্দরবান : বান্দরবান শহরে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৯ মে) ভোরে জেলা সদরের ক্যামলং ইউনিয়নের মোতালেবের পাহাড় এলাকায় একটি খামার বাড়িতে এই নির্মম ঘটনা ঘটেছে। পুলিশ জানায়,নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে বসবাস করছিলেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২৯.০৫.২০১৫ 