ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৩২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসডিজি অর্জনে বাংলাদেশ ভাল করছে : প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এসডিজি অর্জনের বিষয়টি বিদেশী সহায়তাসহ সম্পদের প্রাপ্যতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভাল করছে এবং বহু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) টার্গেট অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। আজ রোববার প্রকাশিত সাসটেইনেবল ডেভেল্পমেন্ট গোল্স : বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট ২০১৮-এ কথা বলা হয়।

শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘এসডিজির ১৬৯টি লক্ষ্যের মধ্যে ৪১ অর্জনের জন্য আন্তর্জাতিক সাহায্য-সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। সভাপতিত্ব করেন প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও জাতিসংঘ আবাসিক সমন্বয়ক মিয়া সিপ্পো।

পরে তারা অনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের মাধ্যমে গ্রোগ্রেস রিপোর্ট প্রকাশ করেন।

রিপোর্টে বলা হয়Ñ এসডিজি ২০৩০-এর ন্যায় ব্যাপক ও সার্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে পর্যাপ্ত ও সময়োচিত আন্তর্জাতিক সহায়তা দিতে হবে।

ড. মশিউর রহমান- বর্তমানে পাইলাইনে থাকা ব্যাপক বিদেশী সহায়তার আরো বেশি ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি কাজ বাস্তবায়নকারী সংস্থাসমূহের ব্যবহার সক্ষমতা আরো বাড়ানোর ওপরও জোর দেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এসডিজি’র বহু লক্ষ্য অর্জনে বাংলাদেশ ভাল করলেও তৃপ্তির কোন সুযোগ নেই। এসডিজিসমূহ অর্জনে আমাদেরকে বহু দূর যেতে হবে।’ তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে আরো পরিকল্পিত কার্যক্রম গ্রহণে এই প্রতিবেদন সুযোগ করে দেবে।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন- এই ধরনের প্রতিবেদন ডাটা তৈরির চাহিদা সৃষ্টি করে এবং সীমাবদ্ধতা ও বর্তমান প্রবণতা কি তা ধরিয়ে দেয়। গত তিন বছরে এসডিজি ব্যাপারে কতিপয় ইতিবাচক উন্নয়ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের চমৎকার ক্ষেত্র রয়েছে।

প্রধানমন্ত্রী মুখ্যসচিব মো. নজিবুর রহমান বলেন, বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।