ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কক্সবাজারে পৌঁছেছেন অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে  পৌঁছেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

আজ সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

সফরে জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের দেখতে তিনি আগেই উদ্যোগ নিয়েছিলেন। তবে তার সফরসূচি আগে থেকে ঘোষণা করা হয়নি।

আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা পরিস্থিতি জানিয়ে জোলির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।