ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৮:৫৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত: জেএসডি’র সভাপতি

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৪৬ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার

press_club_bg12_906718008স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ধর্ষণের ঘটনা বাংলাদেশে যেন আর  না ঘটে সেজন্য ধর্ষকদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। আসম রব বলেন, এখন ডিজিটালের নামে ধর্ষণ হচ্ছে। বছরে ১৮ হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ওইদিন গারো তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। স্বাধীনতার পরও এমন ঘটনা ঘটবে জানলে মুক্তিয‍ুদ্ধে যেতাম না। তিনি বলেন, ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। মানুষ যাবে কোথায়? আজকের রাজনীতি গণমুখী ও কল্যাণমুখী না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই মানবতন্ত্র, মানবতন্ত্র না হলে গণতন্ত্র হবে না। ধর্ষকদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। যাতে বাংলাদেশে আর এমন ঘটনা না ঘটে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, রাষ্ট্র-সরকার-দল একাকার হয়ে গেছে। সরকারের ‘স্বৈরতন্ত্র’ আর বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে আজকে রাষ্ট্রের এ করুণ অবস্থা। বাগাছাস’র সভাপতি সুবিদ রুখোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জোতির্ময় বড়ুয়াসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা। ২৯.০৫.২০১৫