ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলে ভয়াবহ বাঁধ ধসের ঘটনায় সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১৯৯ জন। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২৫ জানুয়ারি ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের ওই বাঁধটি ধসে পড়ে। ধসের পর ছড়িয়ে পড়া কাঁদায় আশেপাশের বহু এলাকার মানুষ আটকে পড়ে।
দেশটির জরুরি বিভাগ পরিষেবার পক্ষ থেকে বলা হয়, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মৃতদেহ খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের প্রায় সবাই ওই খনির কর্মচারী বলে খবরে বলা হয়েছে।
ধসে পড়া খনি ও বাঁধটি ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ভ্যালির মালিকানাধীন। মিনাস গেরাইস রাজ্যে ব্রাজিলের কর্তৃপক্ষ ভ্যালির ওপর জোর তদন্ত চালাচ্ছে।
এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশে কোম্পানির ছাড়পত্র পাওয়া পাঁচ প্রকৌশলী ও বাঁধটি ঝুঁকিপূর্ণ কিনা সে সম্পর্কে প্রতিবেদন পেশকারী সর্বশেষ পরিদর্শনকারীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
-জেডসি
