নুসরাতের অনুবাদ গ্রন্থ ‘সেলিবারেশন্স এন্ড আদার স্টোরিজ’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত : ০৭:৫১ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৫১ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : স্বনামধন্য লেখিকা অধ্যাপক মাশরুফা আয়েশা নুসরাতের অনুবাদ গ্রন্থ ‘সেলিবারেশন্স এন্ড আদার স্টোরিজ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সহকারী অধ্যাপক মাশরুফা আয়েশা নুসরাত এই গ্রন্থে দেশের স্বনামধন্য পাঁচজন লেখিকার ১৫টি ছোট গল্প ইংরেজি ভার্সনে রূপান্তর করেন। এই গ্রন্থে আনোয়ারা সৈয়দ হক, হোসনে আরা শাহেদ, ঝরণা রহমান, নাসরীন জাহান ও পাঁপড়ি রহমানের গল্প স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি,লেখক ও বই প্রেমী মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরবিদ অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক নিয়াজ জামান, কায়সার হক, মনসুর মুসা, কামরুল হাসান, পারভেজ হোসেন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা পর্বে অধ্যাপক রাজিয়া সুলতানা খান, ড. সূচি করীম ও সৈয়দ বদরুল আহসান অংশ নেন। 