ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২০:০৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে সোয়াইন ফ্লু`তে ২২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বিভিন্ন অঞ্চলে সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাসে আক্রান্ত হয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২২৬ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে রাজস্থানের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়।

রাজস্থানে অন্তত ৮৫ জন মারা গেছে এবং দুই হাজার ২৬৩ জন আক্রান্ত হয়েছে। গুজরাটে ৪৩ এবং পাঞ্জাবে ৩০ জন মুত্যু হয়েছে। চলতি বছরের এ পর্যন্ত এ দুই রাজ্যে ৬ হাজার ৬০০’র বেশি রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসি’র প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। খবর পার্সটুডের।  

এরই মধ্যে সোয়াইন ফ্লু মোকাবেলার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদানের নেতৃত্বে এ পর্যালোচনা বৈঠক হয়।  রাজস্থানে গণস্বাস্থ্য সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া গুজরাট এবং পাঞ্জাবেও টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এ সব টিম পাঠানো হয়।

পরিস্থিতি পর্যালোচনার জন্য নিয়মিত ভিডিও সম্মেলন করা হয় বলেও জানিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


-জেডসি