ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২০:১১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেক্সিট আলোচনা: ফের ব্রাসেলস যাচ্ছেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট চুক্তির শর্ত পরিবর্তনে ইউরোপীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে ফের ব্রাসেলস যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের। চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, তার দেশ আয়ারল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে থাকবে না।

এই সফরে ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পাদিত চুক্তিতে যেন আয়ারল্যান্ড সীমান্তে তল্লাশির বিষয়টি এড়ানো যায় সে চেষ্টাই করবেন থেরেসা মে।

২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের আগে একটি চুক্তিতে উপনীত হতে পার্লামেন্ট সদস্যদের সম্মতি দরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ব্রিটিশ আইনপ্রণেতারা এর আগে ইইউর সঙ্গে মের চুক্তিতে অনুমোদন দেননি। পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেতে মে আগের চুক্তিতে পরিবর্তন আনতে চাইলেও, ইইউ নেতারা এ ধরনের যেকোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন। চুক্তি নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্যকে ২৮ দেশের জোটটি ছেড়ে যেতে হবে।

-জেডসি