আবারও বিয়ের পিঁড়িতে শায়না
প্রকাশিত : ০৭:১০ এএম, ৩০ মে ২০১৫ শনিবার | আপডেট: ০৭:১১ এএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এর আগে বাসা থেকে পালিয়ে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী শায়না। অনেকদিন নিখোঁজের পর জানা যায় বিয়ে করেছেন তিনি।
তবে প্রেমের বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ভাঙনের পর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শায়না।
সম্প্রতি আবারও হঠাৎ করে বিয়ে করেন এই অভিনেত্রী। স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদ রানা। বিয়ের পর এখন শায়না যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যদিও মিডিয়াকে এই অভিনেত্রী বলেছিলেন আপাতত বিয়ে করবেন না তিনি।
৩০.০৫.২০১৫
