ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৯:০৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসএসসির ফল প্রকাশ : পাসের হার ৮৭ দশমিক ৪ : জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার

প্রকাশিত : ১০:১৫ এএম, ৩০ মে ২০১৫ শনিবার | আপডেট: ১০:১৫ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

2015-05-30_6_499518স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবারের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গহেণ করে। এদের মধ্যে মোট ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হয়েছে। গত বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন। ওই পরীক্ষায় পাশের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার ১০ শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ১১ হাজার ৯২১ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬জন। এ বছর ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ উত্তীর্ণ হয়েছে। অপর দিকে গত বছর ৬ হাজার ২১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছিল। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৭২ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার ৯০ দশমিক ০২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৮৩ দশমিক ০১ শতাংশ। ৩০.০৫.২০১৫