ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনায় পিকনিকের বাস উল্টে ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাআজ সকালে তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এসে বাসটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় সংস্কার কাজ চলছে। সে কারণে কার্পেটে গর্ত ছিলো। সেই গর্তে বাসটি আটকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে আশঙ্কাজনকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।