ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২১:২৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিল্লিতে হোটেলে আগুন, নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লির করোল বাগের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, ওই নারী ও শিশু হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ার পর তাদের মৃত্যু হয়। এছাড়া যখন হোটেলটিতে আগুন লাগে তখন, ওই ব্যক্তিরা ঘুমিয়ে ছিলেন।

দিল্লি দমকল বাহিনীর পরিচালক জি সি মিশ্র বলেন, একজন নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন। হোটেলটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় আহতদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে।

মধ্য দিল্লিতে অবস্থিত কারোল বাগ একটি জনপ্রিয় পর্যটন স্পট। সেখানে অনেক হোটেল ও মার্কেট রয়েছে।

-জেডসি