প্রতিবন্ধী ছেলেকে খুনের দায়ে মার্কিন নারীর কারাদণ্ড
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার | আপডেট: ১২:২৪ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নিজের প্রতিবন্ধী সন্তানকে খুন করার অপরাধে মার্কিন এক নারীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত জিজি জর্ডনের আইনজীবীর দাবি,তার বাবার অত্যাচারের হাত থেকে বাঁচাতেই মার্কিন কোটিপতি ওই নারী প্রতিবন্ধী ছেলেকে খুন করেন। জর্ডন ৩০ মিনিটের জবানবন্দীতে বলেন,‘পৃথিবীতে সব থেকে বেশি জুডকেই আমি ভালবাসতাম। আমি বিশ্বাস করি অবিশ্বাস্য অন্তর্বেদনা নিয়ে জুড বেঁচে ছিল। মৃত্যুই ওর পক্ষে শ্রেষ্ঠ ছিল।’
২০১০ সালে নিউ ইয়র্কের সোশ্যালাইট ম্যানহ্যাটনের একটি বিলাসবহুল হোটেলের ঘরে ক্রাশার ও সিরিঞ্জে অতিমাত্রায় ওষুধ দিয়ে নিজের আট বছরের শিশুপুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেন জর্ডন।
৩০.০৫.২০১৫ 